,

নাগরিক কমিটির সংবর্ধনায় প্রধানমন্ত্রী

news-image

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগপন্থি জাতীয় নাগরিক কমিটির সংবর্ধনায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ৪টার দিকে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি।

কমিটির সভাপতি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে এতে সরকারপন্থি বুদ্ধিজীবী ও রাজনীতিকরা অংশ নেবেন।

এর আগে আওয়ামী ও বামপন্থি বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের নিয়ে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। সৈয়দ শামসুল হককে কমিটির সভাপতি করা হয়।

এদিকে, সংবর্ধনা ঘিরে দুপুর ২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং আশপাশের জেলা থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ