,

মেক্সিকোয় দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৩

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোয় এক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন শিশুও রয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার দেশটির মধ্যাঞ্চলের লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগের এক টুইটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই সময় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে আটকা পড়েন সাতজন।

দুর্ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিস্কোকে সংযুক্ত করেছে এমন একটি হাইওয়েতে। এমন সময় এই দুর্ঘটনা ঘটলো যেই সময়টাতে ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে গিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড