,

ইসি গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হলো।

শনিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতি এই বিলে সই করেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হয় এ বিল।

সংসদে পাস হওয়া কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটা আইনে পরিণত হয়। আইনে উল্লেখিত বিধান অনুযায়ী তা কার্যকর হয়। এই বিলটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ফলে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই এটা কার্যকর বলে গণ্য হবে।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বহুল আলোচিত এ বিল অনুমোদন দেয় জাতীয় সংসদ। নতুন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের