,

করোনার কমেছে শনাক্তের হার, মৃত্যু আরও ২১

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ৯ অক্টোবর এক দিনে ২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। সে হিসাবে তিন মাস ২০ দিনের মধ্যে দৈনিক সর্বোচ্চ মৃত্যু এটি।

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৩২৯ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যেখানে গতকাল ২০ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৪৪০ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৩৩ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ, যেখানে গতকাল ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।

এ নিয়ে মোট ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৮ দশমিক ১৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৬০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড