,

আপিলেও জয়ী জায়েদ, নিপুণ ডাকলেন সংবাদ সম্মেলন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এতে অসন্তোষ প্রকাশ আবার ভোট গণনার জন্য আপিল করেন।

তার আপিলের কারণে শনিবার পুনঃরায় ভোট গণনা হয়। সন্ধ্যায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সাংবাদিকদের জানান, নিপুণের আপিলের পর আমরা আবার ভোট গণনা করেছি; ফলাফল অপরিবর্তিত রয়েছে।

সোহান বলেন, ‘নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।’

এদিকে আগামীকাল নিপুণ পরাজয় ও ভোটের সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এফডিসিতে এসে এ সংবাদ সম্মেলন করার কথা জানান তিনি।

গতকাল শুক্রবার নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু ভোটারদের মাঝে টাকা বিতরণে অভিযোগ আনেন নিপুণ। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেন জায়েদ খান।

এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড