নতুন কমিটিকে মিশা সওদাগরের অভিনন্দন

news-image

বিনোদন ডেস্ক : নায়কের কাছেই ভিলেন পরাজিত হন। সিনেমার শেষে ভিলেনের শাস্তি নিশ্চিত করার সফল সমাপ্তি ঘটে। শিল্পী সমিতির নির্বাচনেও যেন সিনেমার চিরাচরিত দৃশ্যটাই ঘটল।

একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেলেন সময়ের সেরা খল অভিনেতা মিশা সওদাগর।

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে ফলাফল মিলল, ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।

হেরে গেলেও ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানাতে ভুলেননি মিশা।

জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চনের জয়ের মালা পরা ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা সওদাগর লিখলেন,‘কংগ্রাচুলেশন (অভিনন্দন)’।

মিশা সওদাগরের ফেসবুক পোস্টটি তার ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছেন।

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷

প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। আর তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জায়েদ খান। এবারে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান