,

পুলিশ সদস্যদের উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষত উন্নয়নের লক্ষ্যে আলাদা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি বাস্তবায়নসহ পুলিশ বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২২-এর পঞ্চম ও সমাপনী অধিবেশনে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তাঁর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বাহিনীটিকে শক্তিশালী ও বিশ্বমানের করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। আমরা ৮২ হাজার জনবলের পুলিশ বাড়িয়েছি। নতুন ইউনিট হিসেবে নৌপুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, সিটিটিসি ও এটিইউসহ যখন যেটা প্রয়োজন ছিল তখন আমরা তা পূরণ করেছি।

তিনি আরো বলেন, যৌক্তিক দাবিদাওয়া আলোচনার মাধ্যমে দক্ষতা, সক্ষমতা বৃদ্ধিতে যা যা প্রয়োজন আমরা সব কিছুই করব। এ ছাড়া অন্যান্য দাবিদাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

‘দেশের পুলিশ কর্মকর্তারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, তারা আরো সুন্দরভাবে কাজ করবেন। বাংলাদেশ পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে জঙ্গি দমন, সন্ত্রাস দমনে বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ’

বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনের মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

গত ২৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ ২০২২ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি তা উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড