ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ, অভিযোগ নিপুণের

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে৷ সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান চাদরের নিচে থেকে ভোট চাওয়ার সময় টাকা দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

আজ শুক্রবার বিএফডিসিতে সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন। এর আগে ‍শুক্রবার সকাল ৯টা থেকে শিল্পী সমিতির ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ৪২৮ জন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। সভাপতি পদে লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার ।

গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান