এফডিসিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

news-image

বিনোদন ডেস্ক : শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আজ শুক্রবার সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম জানান, শিল্পী সমিতির নির্বাচনে নিরাপত্তার স্বার্থেই বিএফডিসি এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে অনেক মানুষের সমাগম হবে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ এফডিসিতে অন্তত ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। এদিকে, ভোট শুরুর পর দুই প্যানেলই আশা প্রকাশ করেছে যে, তারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান