এফডিসিতে ঢুকে মনে হচ্ছে যুদ্ধ হবে : ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। চলছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচন শুরু হয়।

এই নির্বাচনকে কেন্দ্রে করে এফডিসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই এফডিসির প্রধান গেট থেকে শুরু করে ভোটকেন্দ্র পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ।

এত পুলিশ দেখে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি যখন প্রথম ঢুকলাম (এফডিসি), মনে হচ্ছে যুদ্ধ হবে। এত নিরাপত্তা তো এখানে আসলে দরকার নাই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না, নিরাপত্তা একটু কম হলে ভালো হতো। ’

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার এফডিসিতে অন্তত ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। এদিকে, ভোট শুরুর পর দুই প্যানেলই আশা প্রকাশ করেছে যে, তারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান