বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাছে উঠে নারীদের আন্দোলন, নামানো হলো মই দিয়ে

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি বিরল ও ব্যতিক্রমী এক আন্দোলনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ভারতীয় নারীরা। দেশটির মহারাষ্ট্রের বিড জেলায় ঘটে ব্যতিক্রমী এই আন্দোলন। যেখানে গাছে উঠে অভিনব পন্থায় আন্দোলন করেছেন নারীরা।

ভারতীয় গণমাধ্যম বলছে, আন্দোলনকারী নারীদের গাছ থেকে নামাতে ওপরে উঠতে হয়েছে খোদ বিধায়ককে। গাছে মই লাগিয়ে তাদের নিচে নামানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

জানা যায়, বেশ কিছু দাবি নিয়ে গাছে উঠে আন্দোলন শুরু করেছিলেন বীড নগর পরিষদে কর্মরত নারীরা। গাছ থেকে পড়ে আহত হওয়ার আশঙ্কায় অনেকেই তাদের নিচে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের অবস্থানে অনড় থাকেন নারীরা।

ঘটনাচক্রে সেখানে হাজির হন জেলার সংরক্ষক মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। নারীদের গাছে উঠে আন্দোলন দেখে অবাক হন তিনিও। পরে পরিস্থিতি সামাল দিতে আসেন স্থানীয় বিধায়ক সন্দীপ ক্ষীরসাগর।

একপর্যায়ে নিজেই মই নিয়ে উঠে পড়েন গাছে। বিধায়কের আশ্বাসে গাছ থেকে নেমে আসেন আন্দোলনকারী নারীরা। তাদের আন্দোলন বন্ধ হলেও এখনো তার জের রয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল