,

ঘুষের ৩ লাখ টাকাসহ অফিস সহকারী মুন্নী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে ঘুষের টাকাসহ সাব-রেজিস্টার কার্যালয়ের অফিস সহকারীকে আটক করা হয়েছে। উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষের তিন লাখ এক হাজার ২০০ টাকাসহ জান্নাতুন আক্তার মুন্নী (৪২) নামে ওই অফিস সহকারীকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, দলিল রেজিস্ট্রি করতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে দৌলতপুর সাব-রেজিস্টার অফিসে অভিযান চালানো হয়। অভিযানটি চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সময় ঘুষের টাকা পাওয়া যায় অফিস সহকারী জান্নাতুন আক্তার মুন্নীর কাছে।

তিনি আরও জানান, দলিলসহ নানা কাগজপত্র পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি যে, এই টাকা ঘুষ হিসেবে জনগণের কাছ থেকে অতিরিক্ত আদায় করা হয়েছে। মুন্নীকে আটক করে রাতেই দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত করে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরের সাব-রেজিস্টার সুব্রত কুমার সিংহ বলেন, ওই টাকা দলিলের ফি হিসেবে তোলা হয়েছিল। দলিল রেজিস্ট্রির সময় কিছু টাকা ফি হিসেবে নগদ তোলারও বিধান আছে। বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি করতে ফি হিসেবে এসব টাকা তোলা হয়। যার হিসাব দুদকের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়। কিন্তু তারা কোনোভাবেই এ হিসাব মানতে রাজি হননি। তাই অফিস সহকারীকে আটক করেছে। আমরা এ বিষয়টি আদালতে আইনগতভাবে মোকাবিলা করবো।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান