,

কোন কৌশলে আগামী নির্বাচন মানুষ জানতে চায়: সংসদে হারুন

news-image

অনলাইন ডেস্ক : বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ২০১৪ সালে বিনাভোটে নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। আগামী নির্বাচন আরও কোনো কৌশলে হবে কিনা তা জানতে চায় মানুষ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন গঠন আইনের বিল পাসের জন্য সংসদে প্রস্তাব আনেন আইনমন্ত্রী আনিসুল হক। সেই বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, দেশে নির্বাচনের যে বেহাল দশা, অনিয়ম হচ্ছে এজন্য আগামী নির্বাচন তত্বাবধায় সরকারের অধীনে হওয়া দরকার।

নির্বাচন কমিশন গঠন আইনের বিষয়ে সংসদে আইনমন্ত্রী আনিসুল হকের নিউজিল্যান্ডসহ অন্যান্য দেশের উদাহরণের বিষয়ে তিনি বলেন, সেসব দেশে স্বেচ্ছায় পদত্যাগের ঘটনা ঘটে। আমাদের দেশে তা হয় না।

তিনি বলেন, আইনে বলা হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন আইন থাকবে যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের বিধান থাকবে। কিন্তু নির্বাচন কমিশনাররা কোনো অপরাধ করলে কি হবে তার পরিষ্কার ব্যাখ্যা নেই আইনে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের