বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করবেন না বরিস

news-image

অনলাইন ডেস্ক : পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বিরোধীদের করা পদত্যাগের দাবি উড়িয়ে দেন তিনি। এর আগে লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে বিরোধীদল তার পদত্যাগ দাবি করেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

খবরে বলা হয়, গতকাল বুধবার পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনায় তাকে প্রশ্নে জর্জরিত করেন বিরোধীরা। একের পর এক অভিযোগের মুখে বরিস বলেন, তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি।

এদিন পার্লামেন্টে বিরোধীদল লেবার পার্টির নেতা কির স্টার্মার আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান। তবে বিরোধীদের ডাক প্রত্যাখ্যান করেন বরিস। এ সময় অভিযোগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে আপত্তি জানান বরিস। উল্টো দেশের অগ্রগতির জন্য তার সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।

২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম যুক্তরাজ্যের রাজনীতি। বিরোধ দলের পাশাপাশি নিজ দলেও চরম সমালোচিত হন জনসন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল