রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবির প্রধান ফটক অবরোধমুক্ত হলো, উপাচার্যের বাসভবন

news-image

নিজস্ব প্রতিবেদক : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের প্রধান ফটক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিং শেষে ক্যাম্পাসের সব অবরোধ তুলে নেন তারা। তবে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের একজন মুখপাত্র।

এর আগে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিটের অনশন ভাঙেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৩ শিক্ষার্থী। তাদের সঙ্গে অনশন ভাঙেন পরবর্তী সময়ে যোগ দেওয়া বাকি পাঁচ শিক্ষার্থীও।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হওয়া প্রাধ্যক্ষবিরোধী আন্দোলনে পুলিশের হামলার পর ১৬ জানুয়ারি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেওয়ার পরদিন থেকেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পুলিশের জলকামান ও আর্মড ভেহিকেল অবস্থান নিলে শিক্ষার্থীরা প্রধান ফটক অবরুদ্ধ করে ফেলেন। পরে ২৩ জানুয়ারি উপাচার্যের বাসভবনের ভেতরে পুলিশ ও সাংবাদিক ছাড়া বাইরে থেকে কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে অবরোধ সৃষ্টি করে শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী