বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফায়ার ইমোজি’র মতো পোশাক, কটাক্ষের শিকার দীপিকা

news-image

অনলাইন ডেস্ক : ‘গেহরাইয়া’ ছবির প্রচারে খোলামেলা পোশাকে হাজির হয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন দীপিকা পাড়ুকোন এবং অনন্যা পান্ডে। সাহসী পোশাকে প্রচারণা অনুষ্ঠানে হাজির হওয়ায় ব্যাপক সমালোচিত হলেন তারা।

অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, পরিচালক শকুন বাত্রা ও সহ অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে ছবির প্রচারে কমলা রঙের একটি পোশাক পরে হাজির হয়েছিলেন দীপিকা। এনডিটিভি এই পোশাকে দীপিকাকে বাস্তবের ফায়ার ইমোজির সঙ্গে তুলনা করেছে।

তবে নেটিজেনরা এই পোশাক নিয়ে ব্যাপক কটাক্ষ করেছেন। কেউ দীপিকার এই পোশাককে জঘন্য বলেছেন, কেউ বলেছেন ভয়ংকর। কেউ তাঁর ফ্যাশন সেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন।

কেউ তুলনা করছেন কিছুদিন আগে খোলামেলা পোশাকে হাজির হয়ে সাড়া জাগানো টিভি অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে।

বিতর্ক হয়েছে অনন্যার পোশাক নিয়েও। অনুষ্ঠানে ছোট্ট টপ বিকিনিতে হাজির হয়েছিলেন চাঙ্কি পাণ্ডে কন্যা। কনকনে বাতাসে তাঁর বিকিনি টপ প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়। শেষপর্যন্ত নিজের ব্লেজার ধার দিয়ে তাকে ‘উদ্ধার’ করেন সিদ্ধান্ত।

ত্রিভুজ প্রেমের ছবি ‘গেহরাইয়া’ ১১ ফেব্রুয়ারি সরাসরি মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে। ছবিতে আরো আছেন নাসিরউদ্দিন শাহ, রজত কাপুর।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা