বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টমসকে আরো প্রযুক্তিনির্ভর হতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যের দ্বাররক্ষী হিসেবে দেশের অর্থনীতিতে গতিসঞ্চারে বাংলাদেশ কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দেশের আমদানি-রপ্তানিকে আরো স্বচ্ছ সহজ ও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহারে জোর দেয়ার আহবান জানান তিনি।

বুধবার ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২’ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমকে সহজ, স্বচ্ছ ও গতিশীল করার জন্য বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়ী সম্প্রদায়ের নিবিড় যোগাযোগ স্থাপন খুবই জরুরি। এক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহারের কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ‘Scaling up Customs Transformations by Embracing a Data Culture and Building a Data Ecosystem’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২২ উপলক্ষে আমি বাংলাদেশ কাস্টমসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও শুল্ককর প্রদানকারী সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

মো. আবদুল হামিদ বলেন, নিরাপদ আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত ও বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি করা শুল্ক বিভাগের অন্যতম দায়িত্ব। এজন্য কাস্টমস প্রশাসনের অবকাঠামোসহ সার্বিক প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নের বিকল্প নেই। এসব বিবেচনায় বর্তমান সরকার কাস্টমস বিভাগের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছে।

রাষ্ট্রপতি বলেন, কাস্টমস ব্যবস্থাপনার অটোমেশন, করদাতাদের দ্রুত সেবাদান, আমদানি-রপ্তানি সরলীকরণ, কন্টেইনার/কার্গো স্ক্যানিং, বাণিজ্য ও ট্যারিফ উদারীকরণসহ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ), ডাটা অ্যানালাইসিস ও আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে চোরাচালান ও জাল-জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তথ্য-প্রযুক্তিভিত্তিক আধুনিক কাস্টমস ব্যবস্থাপনা পদ্ধতি পুরোপুরি বাস্তবায়িত হলে একদিকে যেমন রাজস্ব আদায় বৃদ্ধি পাবে তেমনি আমদানি-রপ্তানি বাণিজ্যে অসাধু তৎপরতাও হ্রাস পাবে বলে আমি মনে করি।

তিনি বলেন, আমি আশা করি, বাংলাদেশ কাস্টমস দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসারকল্পে ডিজিটাল পদ্ধতিসহ আন্তর্জাতিক রীতিনীতি দ্রুত বাস্তবায়নপূর্বক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরও তৎপর হবে। আন্তর্জাতিক বাণিজ্যের দ্বাররক্ষী হিসেবে পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে সক্ষম হবে। আমি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল