,

জায়েদ খানকে ‘বিয়ের’ পরামর্শ দিলেন ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন প্রতিবেদক : মা মারা যাওয়ার আগে বলেছিলেন বিয়ে করা লাগবে না, তুমি সমিতি নিয়ে থাকো। কিন্তু আমি না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়ে ছিলাম।’ ক’দিন আগে শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল পরিচিতি অনুষ্ঠানে কথাগুলো বলেন জায়েদ খান। তার এমন আক্ষেপের জবাবে গতকাল মঙ্গলবার জায়েদ খানকে বিয়ের পরামর্শ দিলেন ইলিয়াস কাঞ্চন।

জায়েদ খানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছোট ভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধোদয় হোক। তুমি খালাম্মার কথা শোনো নাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।’

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল পরিচিতি সভায় ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘আমি সবসময় শিল্পীদের সঙ্গে ছিলাম। আগের নির্বাচনে আমাকে নির্বাচন কমিশনার হতে বলা হয়েছিল, আমি ছিলাম। শিল্পী সমিতির উপদেষ্টা কমিটিতে থাকতে বলা হয়েছিল, আমি ছিলাম। তবে এবার নির্বাচন করার চিন্তা ছিল না। নিপুণ, রিয়াজ, ফেরদৌস অন্যরা আমাকে এমনভাবে ধরেছে যে আমি না করতে পারিনি। তারা ভালো বলে তাদের সঙ্গে আছি।’

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর-জায়েদ খান এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড