,

মোংলায় হরিণের ৫টি চামড়াসহ পাচারকারী আটক

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় হরিণের পাঁচটি চামড়াসহ আল আমিন (২৫) নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা।

সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে। র‌্যার -৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল আমিনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান