বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে ঘিরে আমাকে খুনের হুমকি দেয়া হচ্ছে: রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন চিত্রনায়ক রিয়াজ। আর এই নির্বাচনকে ঘিরে হুমকির মুখে পড়েছেন এ নায়ক। মঙ্গলবার দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে পুরো প্যানেল ও ভোটাদের সরব উপস্থিতি দেখা যায়। সেখানেই এমন কথা জানান রিয়াজ। আরও জানালেন, তাকে বিভিন্নভাবে খুনের হুমকি দেয়া হচ্ছে।

ভোটারদের সামনে বক্তব্য দেয়ার সময় রিয়াজ বলেন, “আমরা সত্য বলছি বলে অনেকেই ‘অন্তরজ্বালা’ সৃষ্টি হয়েছে। কাউকে দোষারোপ করছি না তবে বিগত কয়েকদিন আমাকে ফোন করে অনেক জায়গা থেকে খুনের হুমকি দেয়া হচ্ছে। আমাকে ফোন করে বলা হচ্ছে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে। জিডি করিনি তবে যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেয়ার আমি নিয়েছি। নাম্বারগুলো আমার কাছে রেখেছি।”

এফডিসির মাটিতে কোনো অন্যায় সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো অন্যায়কারীকে আমরা ভয় পাব না। সৃষ্টিকর্তা আমাদের উপরে আছেন। আমি এবং আমার প্যানেলের কেউ কাউকে ভয় করবে না। কারণ আলমগীর ভাই, কাজী হায়াত আংকেলের মতো মানুষদের হাত আমাদের মাথায় আছে। আমরা অবশ্যই শিল্পীদের ভোটে নির্বাচিত হতে পারবো।

রিয়াজ আরও বলেন, আমি রিয়াজ একজন ক্ষুদ্র মানুষ। শুধু আমি কেন, আমাদের মানুষগুলোসহ এফডিসিতে যিনি ঝাড়ু দেন তাকে কেউ একবার ধাক্কা দিয়ে দেখুক হাতের শক্তি কতটুকু দেখে নিতে চাই। অনেক কথা জানি যেগুলো প্রকাশ্যে বলছি না। বিগত দিনে অন্যদের অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা নির্বাচনে এসে সমস্ত অন্যায়ের শেকড় ধরে টান দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা