,

ভারতে বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিন পর মঙ্গলবার ভারতে করোনা সংক্রমণ নেমেছিল তিন লাখের নিচে। বুধবারও তা অব্যাহত রইল। তবে মঙ্গলবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন, ২ লাখ ৮৫ হাজার ৯১৪ জন; মঙ্গলবার যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৮৭৪।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের, যা মঙ্গলবারের তুলনায় বেশি। সংক্রমণের হার ১৬ দশমিক ১৬ শতাংশ।

সাপ্তাহিক সংক্রমণের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। এ ক্ষেত্রেও সংক্রমণের হার মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে। ভারতে এ পর্যন্ত মোট ৭২ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লাখ ৬৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভারতে এ পর্যন্ত ১৬৩ কোটি ৫৮ লাখ টিকা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারত। দেশটিতে এখন পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা সাত কোটিরও বেশি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের