,

মুক্তিযুদ্ধের সিনেমায় একসঙ্গে শাহেদ ও শিরীন শিলা

news-image

আনন্দনগর প্রতিবেদক : প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও শিরীন শিলা। সিনেমার নাম ‘বীরাঙ্গনা ৭১’। এটি পরিচালনা করছেন এম সাখাওয়াৎ হোসেন। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। আগেই এ সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন শাহেদ।

দ্বিতীয় লট থেকে সম্পৃক্ত হয়েছেন শিরীন শিলা। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘এ সিনেমার গুরুত্বপূর্ণ ও অসাধারণ একটি চরিত্র মোহন। চরিত্রটিতে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। সহশিল্পী হিসাবে শিরীন শিলা ভালো কাজ করছেন। আমার মনে হয় সিনেমার পর্দায় আমাদের রসায়ন দর্শকেরও ভালো লাগবে।’ শিরীন শিলা বলেন, ‘এবারই প্রথম মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করছি। আমার চরিত্রের নাম বীরাঙ্গনা জয়বুন। নিজের চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পরিচালক যেমন সহযোগিতা করছেন আমার সহশিল্পী অনেক গুণী অভিনেতা প্রিয় শাহেদ শরীফ খান ভাইও ভীষণ সহযোগিতা করছেন।’

এদিকে ২৪ জানুয়ারি শিরীন শিলা অভিনীত মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ নামে একটি সিনেমা সেন্সর সনদপত্র পেয়েছে। এ ছাড়া তিনি শেষ করেছেন ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ এবং ‘ঘর ভাঙা সংসার’ নামে একটি সিনেমার কাজ। শাহেদ অভিনীত ‘অন্তরাত্মা’ ও ‘সেনাপতি’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। তিনি আরও শেষ করেছেন অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার শুটিং।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের