আল্লু অর্জুনের পুষ্পা ভঙ্গি এখন হোম অব ক্রিকেটে

news-image

ক্রীড়া প্রতিবেদক : পুষ্পা- দ্য রাইজ’ এই সিনেমাটি ইতিমধ্যে সারা ফেলেছে ভারতসহ বাংলাদেশেও। এই সিনেমায় অভিনয় করেছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন। এই সিনেমায় বিশেষ করে আল্লু অর্জুনের অভিনয় বাড়তি নজর কেড়েছে ভক্তদের।

সিনেমায় আল্লু অর্জুনের থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলানোর ভঙ্গি বলতে গেলে এখন ট্রেডমার্কে পরিণত হয়েছে। দর্শক লুফে নিয়েছে এই দৃশ্য। অ্যাকশন কিংবা রোমান্টিক দৃশ্যে আল্লুর এই ট্রেডমার্ক উদযাপন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্ঠম আসরেও দেখা গেল আল্লু অর্জুনের সেই ভঙ্গি। সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু, বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান এবং ডোয়েন ব্র্যাভোকে দেখা গেলো আল্লু অর্জুনকে অনুকরণ করে সেই ভঙ্গি প্রকাশ করতে।

চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ উইকেট তুলে নিয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রতিটি উইকেট নেয়ার পর আল্লু অর্জুনের ভঙ্গি অনুকরণ করে তিনি সাফল্যের আনন্দ উদযাপন করেছেন। মঙ্গলবার যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল সেখানে উইকেট তুলে নিয়ে আল্লু অর্জুনের ভঙ্গি অনুকরণ করেন সাকিব আল হাসান এবং ডোয়েন ব্র্যাভো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান