বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহাথিরের মৃত্যুর গুজব, হাসপাতালে সাংবাদিকদের ভীড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার জনপ্রিয় নেতা তুন ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ফেসবুকে অনেকেই তার মৃত্যুর খবর প্রচার করে স্ট্যাটাস দেন।

তবে মালয়েশিয়া ও বিশ্বের প্রধান প্রধান গণমাধ্যম সূত্রে জানা গেছে, ড. মাহাথির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

মালয়েশিয়া থেকে প্রকাশিত নিউ স্ট্র্যাইট টাইমস অনলাইন জানায়, রাজধানী কুয়ালালামপুরের দ্য ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী।

ওই হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভীড় দেখা গেছে।

আইজেএন হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ছয়দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ বছর বয়সের এই নেতা।

তবে ড. মাহাথিরের পরিবার ও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি।

গত রোববার তার মেয়ে দতিন মেরিনা এক বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতিতে তিনি জানান যে, তার পিতার (মহাথির) চিকিৎসা চলছে।

ড. মাহাথির সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বলেও জানান তিনি।

এর আগে মাহাথির মোহাম্মদ গত ১৬ ডিসেম্বর আইজেএন হাসপাতালে ভর্তি হন। ২২ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

পরে গত ৮ জানুয়ারি তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। ১৯৮৯ ও ২০০৭ সালে দুইবার বাইপাস সার্জারি হয়েছে মাহাথির মোহাম্মদের।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল