রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, জেলে নিহত

news-image

ভোলা উত্তর প্রতিনিধি : ভোলার লালমোহনের মেঘনায় জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার সংলগ্ন মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজগর (২৫)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নেরর বাসিন্দা। আর আহতরা হলেন- কামাল, রাসেল, জহুর, ছলেমান ও মতিউ মাঝি। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, লালমোহনেরর মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল পাতেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা। এ সময় একই স্থানে জাল পাতেন লালমোহনের বাতির খাল এলাকার নয়ন মাঝিসহ অন্যরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে তজুমদ্দিনের ৬ জেলে গুরুতর আহত হন। এদের মধ্যে হাসপাতালের নেওয়ার পর আজগর মাঝি মারা যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, জেলেদের দুই পক্ষের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। পুলিশ বিষয়টির তদন্ত করছে।