আমরা যা করি, দেশকে রক্ষার জন্য : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি, গণতন্ত্রকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি।’ আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির লবিস্ট নিয়োগের উদ্দেশ্য ছিল খারাপ, দেশের ক্ষতির জন্য। আর সরকার লবিস্ট নিয়োগ করেছে, ওই খারাপ ধারণা কাটানোর জন্য…। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সত্য না মিথ্যা, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনাদের কী মনে হয়। সব মিথ্যা।’

গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। ১০ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম।

বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি। তার মানে এই নয় যে আমরা লবিস্ট নিয়োগ করেছি দেশকে রক্ষার জন্য, এটা কিন্তু নয়। এর আগে আমাদের খন্দকার মোশাররফ হোসেন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) পরিষ্কার করে বলেছেন যে, বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। আশা করি এ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান