লোভনীয় স্বাদের চিংড়ি মাশরুম

news-image

নিউজ ডেস্ক : চিংড়ি এবং মাশরুম খেতে কে না পছন্দ করেন! এটি খেতে ছোট বড়ো সবাই-ই ভীষণ পছন্দ করেন। এই দুই উপাদান একসঙ্গে রান্না করা বেশ সহজ এবং সুস্বাদু। চাইলে আপনি ঘরে বসেই এটি তৈরি করে নিতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

মাশরুম- ২০০ গ্রাম

চিংড়ি- ২০০ গ্রাম

পেঁয়াজ- ১০০ গ্রাম

আদা, রসুন, জিরা বাটা- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৮ টি

লবণ- স্বাদমতো

সয়াবিন তেল-পরিমাণমতো।

প্রস্তুত প্রনালী- প্রথমে চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর মাশরুমগুলো টুকরা করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিন। এবার তাতে অন্যান্য মসলা দিয়ে নাড়ুন। মসলা কষানো হলে তাতে চিংড়ি দিয়ে দিন। চিংড়ি সেদ্ধ হয়ে গেলে তাতে যোগ করুন টুকরা করে রাখা মাশরুম। এবার তার সঙ্গে মেশান পরিমাণমত পানি, লবণ ও কাঁচা মরিচ। কিছুক্ষণ ঢেকে জ্বালিয়ে নিন। এবার পানি কমে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের চিংড়ি মাশরুম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান