বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ মাস পর মাঠে ফিরলেন মাশরাফি

news-image

টানা হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশালকে হারিয়ে জয়ের খাতা খুলেছে গতকাল। তার পরদিনই আবার মাঠে নেমে পড়তে হয়েছে দলটিকে।তবে এই ম্যাচের আগে দলটি বড় এক অনুপ্রেরণাই পেয়ে গেছে। ফিট হয়ে মাশরাফি বিন মুর্তজা যে ফিরেছেন দলে। ৩৮ বছর বয়সী এই পেসার ইনজুরির শঙ্কা কাটিয়ে ফের ফিরলেন চেনা ভূবনে।

২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আর মাঠে দেখা যায়নি তাকে। সব মিলিয়ে ৪০২ দিন পর ফের প্রতিযোগিমূলক ম্যাচে মাঠে নামলেন মাশরাফি। ১৩ মাস পর মাঠে সাবেক এই অধিনায়ক।

মাশরাফির সেই অপেক্ষা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তাকে নিয়েই আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে টস-ভাগ্য অবশ্য দলটির সঙ্গ দেয়নি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ হেরেছেন টসে। সিলেট সানরাইজার্স অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে জিতেই নিয়েছেন ফিল্ডিং করার সিদ্ধান্ত।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল