রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বাহিনীতে ঠাঁই নেই : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বাহিনীতে ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, পুলিশ নিজেদের অন্যায় আচরণের জন্য সংবাদমাধ্যমের শিরোনাম হতে চায় না। যদি পুলিশের কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকে আমরা পরিত্যাগ করব। পুলিশ বাহিনীতে তার আশ্রয় নেই।

তিনি আরও বলেন, শরীরের কোনো জায়গায় পচন ধরলে যেমন কেটে ফেলতে হয় আমরা তেমনই তাদের পরিত্যাগ করব, যারা অপকর্মে জড়িত থাকবে।

তবে পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে বদ্ধপরিকর থাকার কথা জানিয়েছেন ড. বেনজীর আহমেদ।