,

বন্ধুকে তাড়িয়ে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :সমাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত নাহিদ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার ঘটনার পর ওই স্কুছাত্রীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়। এ সময় ওই এলাকার নাহিদ শেখ ও আল আমিন হাওলাদার মোটরসাইকেলে করে এসে ভয়ভীতি দেখিয়ে মেয়েটির বন্ধুকে তাড়িয়ে দেন। পরে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী সন্ন্যাসীরচরে নিয়ে নাহিদ তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করে। তবে আল আমিন এখনো পলাতক রয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড