,

করোনায় নিজের বিয়েও বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে দেখা দিয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। পরিস্থিতিতে সামলাতে দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কিউই সরকার। আর এই বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করলেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া ৯ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এরপরেই আজ রোববার মধ্যরাত থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে কিউই প্রশাসন।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, সংক্রমণ রোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার, রেস্টুরেন্ট এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত হতে পারবেন না। এ ছাড়াও এসব ভেন্যুতে যদি ভ্যাকসিন পাস ব্যবহৃত না হয় সে ক্ষেত্রে উপস্থিতির সীমা ২৫ জনে নেমে আসবে বলে জানান তিনি।

নিজের বিয়ে নিয়ে কিউই প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিয়ের অনুষ্ঠানও হচ্ছে না।’ সেইসঙ্গে একই ধরনের পরিস্থিতিতে পড়া সবার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

জেসিন্ডা আরডার্ন যদিও তার বিয়ের তারিখ প্রকাশ করেননি। গুজব ছিল, শিগগিরই তার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বাগদান হয় দুই বছরেরও বেশি সময় আগে। এরপর তাদের বিয়ের কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। নেভ নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

২০১৮ সালের জুন মাসে প্রথম সন্তানের জন্ম দেন জেসিন্ডা আরডার্ন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল সেটি। প্রথমজন ছিলেন পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড