,

সরকারের সমালোচনা করায় যাত্রীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক ঢ়: দেশে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেখানে সরকারের সমালোচনা করায় বাসের অন্য যাত্রীদের সঙ্গে মারমুখী আচরণ করে আলোচনায় এসেছেন এক নারী। ভিডিওতে ওই নারীর বক্তব্য অনুযায়ী- বাসটি আল আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের। এটি ঢাকা ও লক্ষ্মীপুরের রামগঞ্জ রুটে চলাচল করে।

ভিডিওতে দেখা যায়- ওই নারী সমালোচকদের হাত-পা ভেঙে দেওয়াসহ পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছেন। রাত্রিকালীন বাসযাত্রার ভিডিওটি কোন দিন ধারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

ওই যাত্রী হুমকি দিয়ে বলেন, ‘সবগুলারে গ্রেপ্তার করাব; কত বড় সাহস সরকারের বদনাম বাসে বসে। এই তোরে একবারে শেষ করে ফেলব! সরকারের বদনাম করস! বাসে বসে সরকারের বদনাম করার সাহস হয় কী করে!’

এ সময় বাসের অন্য যাত্রীরা ওই নারীর আচরণ নিয়ে প্রশ্ন তুললে তাদের সঙ্গেও বিতর্কেও জড়ান তিনি। অন্য যাত্রীদের ‘তুই’ সম্বোধন করেও কথা বলেন। তবে ওই নারী কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা ওই নারীর আচরণের সমালোচনা করেছেন। তাদের মতে, নাগরিকদের অধিকার রয়েছে সরকারের আলোচনা-সমালোচনা করার। কিন্তু এই নাগরিক অধিকার চর্চার জন্য বাসটির যাত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন সেটিকে ‘অসভ্যতা’ ও ‘বেহায়াপনা’ বলেও অনেকেই মনে করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড