,

হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক

news-image

অনলাইন ডেস্ক : হিজাব পরায় ভারতের কর্ণাটকের একটি সরকারি কলেজের ছয় মুসলিম ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসহ বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

শিক্ষার্থীরা জানান, হিজাব পরার কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের কলেজে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একদিন ক্লাসে গেলে শিক্ষক ধাক্কা দিয়ে বের করে দেন।

আলিয়া আসাদি নামে এক ছাত্রী বলেন, ‘আমরা হিজাব পরে কলেজে এসেছিলাম, কিন্তু আমাদের ক্লাসে যেতে দেওয়া হচ্ছে না। হিজাব পরার জন্য আমাদের ২০ দিন সাসপেন্ড করা হয়েছে। আমরা এখনো ক্লাসের বাইরে বসে আছি।’ তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই ছয় শিক্ষার্থী কলেজের ড্রেস কোড অমান্য করেছেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড়ার জানান, শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে মাথায় স্কার্ফ পরতে পারেন। তবে ক্লাসের ভেতরে নয়। শ্রেণিকক্ষে অভিন্নতা নিশ্চিত করতে নিয়মটি কার্যকর করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড