,

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে দল বেড়েছে দুটি। ফলে প্রতিযোগিতার নিলাম হতে যাচ্ছে আরও আকর্ষণীয় ও বড়। মেগা ইভেন্টের মেগা নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই তারকার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

সারাবিশ্ব থেকে এবার নিলামের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২১৪ খেলোয়াড়। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর নিলামের দুই দিন আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ। সেখান থেকে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম।

বাংলাদেশ থেকে এবারের নিলামে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। যদিও নিয়মিত খেলে আসছেন শুধু সাকিব ও মোস্তাফিজ। ২০২২ সালের আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ৪৯ ক্রিকেটারের তালিকায় নাম আছে বাংলাদেশের দুই তারকার। এই তালিকায় ৩২ বিদেশির মধ্যে উল্লেখযোগ্য ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো ও ট্রেন্ট বোল্ট।

সাকিবের ভিত্তিমূল্য গত বছরও ২ কোটি রুপি ছিল। নিলামে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ওই দামেই কিনেছিল রাজস্থান রয়্যালস।

এবারের নিলামে সাকিব-মোস্তাফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৭ ভারতীয় ক্রিকেটারের। তাদের মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, ইশান কিষান, ভুবনেশ্বর কুমার, দেবদূত পড়িকল, ক্রুনাল পান্ডিয়া ও মোহাম্মাদ সামি।

এত তারকার ভিড়ে মেগা ইভেন্টে নেই বেশ কিছু বড় নাম। নিলামের প্রাথমিক তালিকায় নেই মিচেল স্টার্ক, স্যাম কারেন, বেন স্টোকস, ক্রিস গেইল, জোফরা আর্চার ও ক্রিস ওকস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের