,

গেম খেলা নিয়ে ২ পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ৬

news-image

অনলাইন ডেস্ক : মোবাইলে গেম (ফ্রি ফায়ার গেম) খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভরতপুরের আলুগ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামে একটি বাড়ির ছাদে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে ফ্রি ফায়ার গেম খেলেন। খেলা শুরু হতেই চিৎকার করতে থাকেন তারা।

স্থানীয় সূত্রে জানায়, গ্রামের মীর পিয়ার আলির পরিবার ও চাঁদ বিবির পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। দুই পরিবারের দুই ছেলে ছাদে দাঁড়িয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। একজন হারছিলেন আর একজন জিতছিলেন। তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। এরপরই দুই পরিবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। ওই দুই পরিবারের মধ্যে কখনোই ভালো সম্পর্ক ছিল না বলেও জানান স্থানীয়রা।

মীর পিয়ারের অভিযোগ, চাঁদ বিবি ও তার ছেলে রাহুল তাদের বাড়িতে হামলা চালায় প্রথমে। অন্যদিকে, চাঁদ বিবির অভিযোগ, মীর পিয়ারের পরিবারই হামলা চালিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে। পঞ্চাশ হাজার টাকা লুঠ করে বলেও অভিযোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের