বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষের প্রশংসা করে দেশে ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক।

যাওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত মিলার এক বার্তায় বাংলাদেশের জনগণের ভূয়সী প্রশংসা করে গেছেন। তিনি বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্যবোধ। যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে গত ৩৫ বছরে আমি এমন কোনো দেশে কখনো কাজ করিনি, যেখানকার মানুষ এত অতিথিপরায়ন, চিন্তাশীল ও অমায়িক।’

২০১৮ সালের ১৩ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন মিলার। ঢাকায় তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মিলার।

বিদায়ের আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়ে গেছেন মিলার।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল