রনির অর্ধশতক ও ফ্লেচার-পেরেরার ঝড়ে বড় জয়ে শুরু খুলনার

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটারদের দারুণ দৃঢ়তায় বড় লক্ষ্য গড়েছিল মিনিস্টার ঢাকা। ওপেনার তামিম ইকবালের অর্ধশতক ও মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটে ভর করে ১৮০ রান পেরিয়েছিল তারা। কিন্তু তাদের সেই সংগ্রহকে ছাপিয়ে দারুণ জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। রনি তালুকদারের দারুণ ফিফটি ও থিসারা পেরেরার ঝড়ো ৩৬ রানে ভর করে পাঁচ উইকেটের জয় পায় খুলনা।

আজ শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি গড়ে ঢাকা। জবাবে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। ব্যাট হাতে রনির ৬১ রানের পর ৩৬ রানের দাপুটে ইনিংস খেলেন পেরেরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতে হোঁচট খায় খুলনা। মাত্র ৮ রানের মাথায় ওপেনার তানজিদ হাসানকে ফিরিয়ে ঢাকাকে সাফল্য এনে দেন শুভাগত হোম। যদিও শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে খুব একটা বেগ পেতে হয়নি খুলনার। তিনে আসা রনি তালুকদারকে নিয়ে ৭২ রানের বিশাল জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার। এই যুগলের জুটি ভাঙলে ২৩ বলে সাত চার ও এক ছয়ের ঝড়ো ৪৫ রান করে ফেরেন ফ্লেচার। কট বিহাইন্ডে এই ব্যাটারকে ফিরিয়ে ঢাকাকে খানিকটা স্বস্তি এনে দেন আন্দ্রে রাসেল।

তৃতীয় উইকেটের জুটিতে ব্যর্থ হন মুশফিকুর রহিম। মাত্র ৬ রানে ফেরেন তিনি। এরপর ইয়াসির আলী রাব্বিকে নিয়ে দারুণ জুটি গড়েন রনি। একপাশে একের পর এক বাউন্ডারিতে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান এই ব্যাটার। বিধ্বংসী হয়ে উঠা এই ব্যাটারকে ইনিংস লম্বা করতে দেননি এবাদত হোসেন। ৪২ বলে ৭ চার ও এক ছয়ে ৬১ রানে ফেরেন তিনি।

রনি ফিরলেও তার অভাব বুঝতে দেননি নতুন ব্যাটার থিসারা পেরেরা। রাব্বিকে নিয়ে খুলনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে থাকেন সাবেক এই লঙ্কান ব্যাটার। যদিও রাব্বিকে ব্যক্তিগত ১৩ রানের মাথায় নিজের দ্বিতীয় শিকার বানান রাসেল। কিন্তু ঝড়ো ব্যাট চালান পেরেরা। তার ১৮ বলের ৩৬ রানের বিধ্বংসী ইনিংসে ভর পাঁচ উইকেটের জয় পায় খুলনা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান