বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণের টাকা পাচার আর নয় : ড. মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে পাচার আর নয়।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের কথা উল্লেখ করে ড. মোশাররফ বলেন, ‘আমরা এই সভা থেকে এর তীব্র বিরোধিতা করি। এই সরকার কোনো ধরনের সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই।

তিনি বলেন, ‘ইতিপূর্বেও তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করছে; আর নয়। …গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না।’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাবকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা কি আমাদের গর্বের? এটা অবশ্যই আমাদের লজ্জার ব্যাপার।’

‘এই লজ্জা এবং আন্তর্জাতিকভাবে আজকে আমাদের এই হেয়প্রতিপন্ন করছে কারা? আজকের সরকার। কেন? গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য’ যোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দেবে না। বিএনপিকেই দায়িত্ব নিতে হবে।

আমেরিকার গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশে গণতন্ত্র নাই, মানবাধিকারও নাই। আর যে দেশে গণতন্ত্র নাই, সে দেশে মানবাধিকারও থাকতে পারে না।’

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার