বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এতে রামপুরার আশপাশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে আজ সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের নিহত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবি গত ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া ছিল। কিন্তু দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। তাই আমরা আবার সড়কে।

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের হাতিরঝিল অংশের একপাশে দাঁড়িয়ে বিক্ষোভ মানববন্ধন করেন। এ সময় নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন পোস্টার তাদের হাতে ছিল। কর্মসূচি শেষে নিরাপদ সড়কের দাবি জানিয়ে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

বেসরকারি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ আলী তুষার বলেন, ‘একের পর এক সড়কে মৃত্যুর মিছিল চলতেই আছে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে, প্রশাসন কোনোভাবে সড়কে শৃঙ্খলা আনতে পারছে না। তাই আমরা আবার সিদ্ধান্ত নিয়ে নিরাপদ সড়কের দাবিতে এসেছি।’

সোহাগী সামিয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, পরবর্তী কর্মসূচি হিসেবে তারা আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি পালন করতে থাকবেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা