বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩৩ জন। গতকাল বৃহস্পতিবার নগরীর আনারকলি মার্কেটে এ বিস্ফোরণ ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন জানিয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের আরও দুইজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হলেও পরে পুলিশ ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো এটি বোমা বিস্ফোরণ ছিল বলে নিশ্চিত করে।

বিস্ফোরণের পর ওই এলাকা থেকে হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ হামলার নিন্দা জানিয়েছেন।

বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেলুচ ন্যাশনালিস্ট আর্মি’বিস্ফোরণের দায় স্বীকার করে। চলতি মাসের শুরুতে বেলুচিস্তানের দুটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, ‘বেলুচিস্তান রিপাবলিকান আর্মি’ও ‘ইউনাইটেড বেলুচ আর্মি’ একত্রিত হয়ে ‘বেলুচ ন্যাশনালিস্ট আর্মি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে ডন জানিয়েছে।

এদিকে বিস্ফোরণের জন্য ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’দায় স্বীকার করেছে বলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক টেলিভিশন অনুষ্ঠানে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। তবে হামলাটি কারা চালিয়েছে তা শেষ খবর পর্যন্ত পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা