,

বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস-সিএনজি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫),শারমিন (৩৮) ও রিয়াজুল ইসলাম (৪৫)। আহত সিএনজি চালকের নাম রফিক (৫০)। এছাড়া শাকিরা (৫) নামে এক শিশুও আহত হয়েছে এ দুর্ঘটনায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।’

জানা গেছে, ওই তিনজন সম্পর্কে বাবা, মেয়ে ও মেয়ের জামাই। তারা আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের