,

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত, ৫০০ ভবন ধস

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৯ জন। দেশটির সরকারের তরফ থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে পাঁচশোর মতো ভবন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খনি এলাকায়। এসময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার জন্য ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠনের (এনএডিএমও) উপ-পরিচালক সেজি সাজি আমেদোনু বলেছেন, পাঁচশটির মতো ভবন ধসে পড়েছে।

জানা গেছে, দেশটির পশ্চিম অঞ্চলের বোগোসো এবং বাউডি শহরের মধ্যে অ্যাপিয়াতে বিস্ফোরণটি ঘটে। এই অঞ্চলে কানাডার মালিকানাধীন একটি স্বর্ণখনি কিনরোস রয়েছে। এই স্বর্ণখনির এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি কিনরোস স্বর্ণখনি থেকে ১৪০ কিলোমিটার দূরে ঘটেছে।

ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-অ্যাডো বলেন, বিস্ফোরণের ফলে বহু জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি। এক টুইট বার্তায় তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের