,

শাবিপ্রবি: অসুস্থ হলেও কেউ অনশন ভাঙেনি, অ্যাম্বুলেন্সের শব্দ বাড়ছে ক্যাম্পাসে

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনের ৩০ ঘন্টা পেরিয়েছে।

অনশনরত কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও বৃহস্পতিবার পর্যন্ত কেউ অনশন ভাঙেননি বলে জানা গেছে। সময় যত বাড়ছে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসা-যাওয়ার শব্দও তত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, শিক্ষার্থীদের অসুস্থতার তীব্রতা যত বাড়ছে, ততই নীরবতা নেমে আসছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে। অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের বহন করা অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হঠছে শাবিপ্রবি ক্যাম্পাস।

বুধবার বিকেল ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের ৩০ ঘণ্টা পেরোবার আগে ৫ জন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আরও ৯ জন অনশনরত শিক্ষার্থীকে।

আন্দোলনকারীদের একজন মুখপাত্র বলেন, ‘এখন পর্যন্ত কোনো অনশনকারী শিক্ষার্থী অনশন ভাঙেননি। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসকদের অনুরোধেও অনশন ভাঙেননি। যতক্ষণ পর্যন্ত না উপাচার্য পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত আর কোনো কারণেই অনশন কর্মসূচি বন্ধ হবে না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য