,

ভালোবাসার প্রমাণে প্রেমিকার মাকে কিডিনি দান, একমাস পরেই ব্রেকআপ

news-image

অনলাইন ডেস্ক : ভালোবাসার মানুষটির জন্য মানুষ কত কিছুই না করে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীর জন্য বানিয়েছিলেন তাজমহল। কিন্তু সবার তো আর তাজমহল বানানোর সামর্থ্য নেই। তাই ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দিয়েছিলেন এক যুবক।

কিন্তু তাতেও টেকেনি ভালোবাসা। কিডনি প্রতিস্থাপনের মাস না পেরোতেই ওই প্রেমিককে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা উজিয়েল মার্টিনেজ নামে এক যুবক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এক ভিডিওতে এই ঘটনা শেয়ার করেছেন।

ভিডিওতে মার্টিনেজ বলেন, প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে তিনি তার একটি কিডনি দিয়েছিলেন। কিন্তু অপারেশনের মাস না পেরোতেই তার প্রেমিকা তাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেছেন।

এদিকে, ওই ভিডিওটি ব্যাপকভাবে আলোচিত হয়। অনেকেই সাবেক প্রেমিকার কাছ থেকে পাওয়া বাজে অভিজ্ঞতা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড