বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক পুলিশকে কেন টাকা ছুড়লেন বিদেশি?

news-image

ট্রাফিক পুলিশকে কেন টাকা ছুড়লেন বিদেশি?নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে এক ট্রাফিক পুলিশ সদস্যের দিকে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি, এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কাজকে অসদাচরণ বলে মন্তব্য করছেন অনেকেই।

ওই ভিডিওতে দেখা যায়, চীনের ওই নাগরিক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস…মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন ওই ট্রাফিক সার্জেন্টের দিকে। এ সময় ওই বিদেশিকে অশ্লীল ভাষায় কথা বলতেও শোনা যায়। চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়ি তার অফিসের।

রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গত মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ বলেন, বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না, এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল। তার ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। শুধু ভিডিও নয়, সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে। আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক পুলিশের উদ্দেশে টাকা ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এতে পুলিশসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া সার্জেন্ট কথা বলছিলেন গাড়িচালকের সঙ্গে, হঠাৎ ওই বিদেশি কেন এত রাগান্বিত হলেন এ বিষয়টিও দেখা হচ্ছে।’

এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা পর্যন্ত হতে পারে বলেও জানান তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা