,

বরিসের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিডের কারণে লকডাউন চলাকালে ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি আয়োজন করার জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার নিজ দলের কয়েকজন আইনপ্রণেতা ইস্যুটি নিয়ে জনসনের বিরোধিতা করেছেন এবং ক্ষোভ দেখিয়েছেন।

ব্রেক্সিটকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে ওঠা বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি ২০১৯ সালে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পায়। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ভালো পারফমেন্সই দেখাচ্ছিলেন বরিস।

কিন্তু করোনার লকডাউনের সময় পার্টি করায় বড় ধরনের বিতর্কের মুখে পড়েন তিনি। তার পদত্যাগ দাবি করেন আইনপ্রণেতারা। ক্রমশ এ দাবি জোরালো হচ্ছে।

বরিস জনসন তার সরকারি বাড়ি ও ডাউনিং স্ট্রিটে দুটি পার্টি করেছিলেন। এ ঘটনায় তিনি ইতোমধ্যে ক্ষমা চাইলেও তার ওপর থেকে চাপ সরছে না।

জনসনের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ করতে হলে ব্রিটিশ পার্লামেন্টের ৩৬০ জন কনজারভেটিভ দলের এমপিদের মধ্যে ৫৪ জনকে দলটির ১৯২২ কমিটির চেয়ারম্যানের কাছে অনাস্থা জানিয়ে চিঠি লিখতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইতোমধ্যে অন্তত ২০ জন রক্ষণশীল আইনপ্রণেতা জনসনের প্রতি অনাস্থা জানিয়ে চিঠি লিখেছেন।

দ্য টাইমস সংবাদমাধ্যমের এক যাচাইয়ে দেখা গেছে, রক্ষণশীল দলে (বরিসের নিজ দল) অন্তত ৫৮ জন আইনপ্রণেতা বরিস জনসনের লকডাউন পার্টির সমালোচনা করেছেন।

এ পরিস্থিতি ক্রমবর্ধমান চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলছেন, তিনি পদত্যাগ করবেন না।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের