শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে জিতেই ‘চাঁদাবাজিতে’ নেমে পড়েছেন চেয়ারম্যান

news-image

বরিশাল ব্যুরো : সবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এখনো শপথ নেওয়া বাকি। কিন্তু এরই মধ্যেই চেয়ারম্যানের দাপট দেখিয়ে নেমে পড়েছেন চাঁদাবাজিতে। বরিশালের হিজলা উপজেলায় নদীভাঙন রোধে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠ পরিদর্শককে চাঁদার দাবিতে তুলে এনে নিজস্ব কার্যালয়ে আটকে রেখে মারধরের অভিযোগও উঠেছে নবনির্বাচিত ওই চেয়ারম্যান এবং তার সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মীর হাতে মারধরের শিকার হয়ে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাঠ পরিদর্শক আসাদুল ইসলাম মঙ্গলবার রাতে হিজলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত চেয়ারম্যানের নাম জসিম উদ্দিন। তিনি গত ২৬ ডিসেম্বর হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়াই করে বিজয়ী হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।

পাউবো বরিশাল কার্যালয় সূত্র জানায়, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পাউবোর প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক বাঁধাই এবং ডাম্পিংসহ ১৮টি প্যাকেজের কাজ চলছে। এর মধ্যে হিজলায় প্রায় ৩৫ কোটি টাকার ১৪ ও ১৬ গুচ্ছের কাজ করছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

ভুক্তভোগী আসাদুল ইসলাম অভিযোগ করেন, গত সোমবার রাতে শামীম, আকরাম ও সবুজসহ চারজন আওয়ামী লীগ কর্মী তার কর্মস্থলে গিয়ে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন। না দিলে কাজ বন্ধের হুমকি দেন। তখন আসাদুল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বললে তারা ক্ষেপে গিয়ে তাকে মারধর করেন। এরপর তাকে টেনেহিঁচড়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের আলীগঞ্জ বাজারের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে আবার মারধর করা হয়। খবর পেয়ে পাউবোর কয়েকজন কর্মকর্তা এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রকৌশলী কামরুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে ধুলখোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আ.লীগ নেতা জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি যেমন বলা হচ্ছে, আসলে তেমন নয়। ওই কোম্পানি বিভিন্ন সময় বহিরাগত সন্ত্রাসীদের চাঁদা দিয়ে আসছে। স্থানীয় কয়েকজন যুবক গিয়ে বহিরাগত সন্ত্রাসীদের টাকা দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় এক যুবক আসাদুলকে থাপ্পড় দিয়েছেন বলে জানতে পেরেছি। আমার কার্যালয়ে তুলে এনে আসাদুলকে মারধরের অভিযোগ সত্য নয়।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চেয়ারম্যান জসিম উদ্দিন আগেও একবার চেয়ারম্যান ছিলেন। ওই সময় সরকারি চাল চুরি করতে গিয়ে প্রশাসনের কাছে হাতেনাতে গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাভোগও করেন।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা