,

হবু জামাইকে ৩৬৫ পদে আপ্যায়ন করলেন শাশুড়ি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : জামাইকে আপ্যায়নে শাশুড়ি কত আয়োজনই না করেন। হবু শ্বশুরবাড়িতে খাবার টেবিলের দিকে তাকিয়েই চক্ষু চড়কগাছ জামাইয়ের! টেবিলে থরে থরে সাজানো মোট ৩৬৫ পদ! ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়।

পৌষ সংক্রান্তি উপলক্ষে হবু জামাইয়ের নিমন্ত্রণ ছিল শ্বশুরবাড়িতে। কিন্তু জামাই ভাবতেও পারেননি তার জন্য এই আয়োজন।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, হবু জামাই সাইকৃষ্ণকে দুপুরে খেতে ডেকেছিলেন ভেঙ্কটেশ্বরা রাও ও মাধবী। হবু শাশুড়ির শখ ছিল জামাইকে ‘ভূরিভোজ’ দেবেন। সেই মতো হয়েছিল যোগাড়যন্ত। খাবার টেবিলে বসে হবু জামাই সাইকৃষ্ণের তো মাথায় হাত! টেবিলসহ গোটা ঘরজুড়েই কেবল খাবার আর খাবার!

হবু শাশুড়ি মাধবী জানিয়েছেন, যাতে জামাইয়ের বছরের প্রতিটি দিন ভালো যায় সে জন্যই ৩৬৫টি পদের আয়োজন করা হয়েছিল। খাবারের তালিকায় ছিল ৩০ ধরনের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও পুরাতন মিলিয়ে ১০০ রকমের মিষ্টান্ন, ১৫ রকমের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল।

এই মহাভোজের পরই সাইকৃষ্ণের সঙ্গে কুণ্ডাভির বিয়ের অনুষ্ঠান আয়োজন হয়।

https://youtu.be/sz5jsWIQJ_M

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের