,

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০২১ সালের পারফরম্যান্স বিবেচনায় শাহীন শাহ আফ্রিদির সঙ্গে এই একাদশে স্থান পেয়েছেন তিনি। গত বছরটা বেশ দারুণ কেটেছে মুস্তাফিজের। তারই পরিপ্রেক্ষিতে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পান বাহাতি এই পেসার।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। মিরপুরের উইকেটে মুস্তাফিজের বল বুঝতে গলদঘর্ম হয়েছিলেন সফরকারী দুই দলের ব্যাটাররা।

মুস্তাফিজকে নিয়ে আইসিসির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশের বাঁহাতি পেসার ২০২১ সালে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটকে শাসন করেছেন, তার বুদ্ধিমান বৈচিত্র্য ও গতির ভিন্নতা দিয়ে। শুরুর ওভারের পাশাপাশি ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ২৮ উইকেট শিকার করেছেন ২০ ম্যাচে, যেখানে গড় ১৭.৩৯। ব্যাটারদের সামনে কঠিন হয়ে উঠেছিলেন, যার প্রমাণ তার ৭.০০ ইকোনোমি রেট।’

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দল :

জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড