বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পপির এবার মেয়ের মা হওয়ার গুঞ্জন!

news-image

অনলাইন ডেস্ক : গত অক্টোবরে শোনা যায়, ছেলের মা হয়েছেন অনেক দিন অন্তরালে থাকা নায়িকা সাদিক পারভীন পপি। ঘনিষ্ঠ সূত্রের বরাত আসলেও একাধিক জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী না এসেছেন প্রকাশ্যে, না দিয়েছেন বার্তা।

এর তিন মাস পর আবারও মা হওয়ার খবর। একটি মিডিয়া আউটলেটে বুধবার বলা হচ্ছে, মেয়ের মা হয়েছেন পপি। সূত্র হিসেবে এবারও এসেছে নায়িকার ঘনিষ্ঠ প্রযোজক, পরিচালক ও সহশিল্পীর কথা।

তবে কেউই পপির বিয়ের সময়, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম নেওয়ার সময় বলতে চাইছেন না। এমনকি নিজেদের নাম উদ্ধৃত করতেও তাদের অনীহা!

এত দিন বলা হচ্ছিল, পপি আছেন রাজধানী ঢাকাতেই। ঢাকার একটি হাসপাতালে ২৮ অক্টোবর পুত্র সন্তান জন্ম দেন। নতুন গুঞ্জনে বলা হচ্ছে, গর্ভবতী অবস্থায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়া। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। খুব দ্রুতই মেয়ে-স্বামীসহ সবার সামনে এসে হাজির হবেন তিনি।

গত বছর খুলনায় গ্রামের বাড়িতে গিয়ে করোনায় আক্রান্ত হন পপি। সুস্থ হয়ে ঢাকায়ও ফেরেন। কিছুদিন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত থাকার পর হঠাৎ লাপাত্তা। এমনকি তার পরিবারের সদস্যরাও বলছেন, পপির সঙ্গে তাদের যোগাযোগ নেই। এই নায়িকার শুটিং চলতি ছবির নির্মাতারাও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ১৯৯৭ সালে চিত্রনায়িকা হিসেবে আবির্ভাব ঘটে পপির। এর আগে ফটো সুন্দরী হয়ে শোবিজে পা রাখেন। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন পপি।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা